ব্রাহ্মণপাড়ায় গোলাম কিবরিয়া ভূইঁয়া এলইডি টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা মোঃ গোলাম কিবরিয়া ভূইঁয়া এলইডি টিভিকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অত্যান্ত ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় বেজুরা উচ্চ বিদ্যালয় মাঠে বেজুরা যুব সংঘ কমিটির আয়োজনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উঠিয়ে খেলার শুভ সূচনা করা হয়।
এতে বেজুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া ভূইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মো. আমির হোসেন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ভূইঁয়া। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাসুদ আলী হায়দার, মো. বদরুল হাসান রাব্বু, মো. দুলাল মিয়া, মো. মনিরুজ্জামান ভূইঁয়া তকদির, আবদুল ওয়াদুদ, জুয়েল আহাম্মেদ ভূইঁয়া, মসিউর রহমান চঞ্চল, হানিফ ভূইঁয়া রুজু মেম্বার।
খেলায় হাজার হাজার ফুটবলপ্রেমী ভক্তরা মঞ্চ মাতিয়ে রাখেন। সবশেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া