জাতীয়

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান আগের নির্দেশনা শিথিল করে শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, সব বিভাগীয় কমিশনার এবং সব জেলা প্রশাসকের কাছে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ নির্দেশনা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আগের নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল, দোকান খোলা রাখার নির্দেশনা দিয়েছিল সরকার। তবে খোলা রাখার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ বিভাগের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী গত ১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকানগুলো রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিধান কার্যকর ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টার মধ্যে বন্ধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের বাতি রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে হবে।সূত্র: জাগো নিউজ২৪
আগের নির্দেশনা শিথিল করে শুক্রবার (১২ জুন) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা ...
১ মাস আগে
বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়লো ১ টাকা ৫২ পয়সা
বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। যেখানে প্রতি ইউনিটে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা দাম নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম ...
১ মাস আগে
ঈদযাত্রা স্বস্তিদায়ক, ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে-সড়কমন্ত্রী
সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়কভাবে চলছে এবং নির্ধারিত ভাড়ায় যাত্রীরা বাড়ি ফিরতে পারছেন। কোথাও কোথাও ধীরগতি থাকলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ...
২ মাস আগে
সৌদি আরবে পৌঁছেছেন ৫৮৩৪৭ হজযাত্রী, মারা গেছেন আরও একজন
এ বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে আরও একজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে মোট ১৫ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৬ মে) ধর্ম ...
২ মাস আগে
ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
আসন্ন ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে (৭ মে) মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ...
২ মাস আগে
বাসেডের সংবর্ধনায় সিক্ত এমপি জসিম উদ্দিন জসিম, উন্মোচন হলো ‘ঘুংঘুর’ দ্বিতীয় সংখ্যা
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড)-এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব জসিম উদ্দিন জসিমকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১২ মে) রাতে রাজধানীর ...
২ মাস আগে
মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি
পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১২ মে) ...
২ মাস আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ...
৪ মাস আগে
ঈদের ছুটি ৭ দিন, যোগ হলো ১৮ মার্চও
ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) ...
৪ মাস আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ...
৫ মাস আগে
আরও