ব্রাহ্মণপাড়ায় এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার টাকই দক্ষিণপাড়া স্পোর্টসক্লাবের উদ্যোগে এলইডি টিভি মিনিবার ফুটবল ফাইনাল খেলা গত শুক্রবার (২৭ ডিসেম্বর) টাকই দক্ষিণপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করে ব্রাজিল মিনিবার ফুটবল একাদশ বনাম আর্জেন্টিনা মিনিবার ফুটবল একাদশ। এরমধ্যে ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ব্রাজিল মিনিবার ফুটবল একাদশ জয়লাভ করেন। মো রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজহারুল ইসলাম বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সভাপতি আল-আমিন মিয়াজি, সাধারণ সম্পাদক মো. শাহ রিয়ার কবির মাসুম, আবুল কাশেম সর্দার, ইউনিউন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহাগ রানা শান্ত, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম খান, প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম, আব্দুল মতিন প্রমূখ। খেলাটি পরিচালনা করেন টাকই দক্ষিণপাড়া স্পোর্টসক্লাব প্রতিষ্ঠাতা ও সভাপতি মো রাশেদুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রদল নেতা মো. রাসেল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মো. নাজমুল হাসান, মো সাইফুল ইসলাম মিয়াজি।

  • ব্রাহ্মণপাড়া