মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই……ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

লেখক: ‎মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

‎শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধূলা অপরিহার্য। পড়াশোনা যেমন মেধা বিকাশে সহায়তা করে, তেমনি খেলাধূলা শরীরকে রাখে সুস্থ ও সবল। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে ছাত্রসমাজ ও যুবসমাজকে সহায়ত করে খেলাধূলা। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলা অনেক গুরুত্বপূর্ণ। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার ২০ হাজার তরুণ তরুণী বর্তমানে নেশাগ্রস্থ হয়ে পড়েছে। যার কারণ হচ্ছে বর্ডার এরিয়া। যেখানে রাজনৈতিক ফায়দায় তরুণ তরুণীরা নেশাগ্রস্থ হচ্ছে। খেলাধুলা ছাত্রদের ব্রেইনকে ফ্রেশ করে। ছাত্রদের শক্তিশালী করে গড়ে তোলে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল ক্রিকেটার্স কর্তৃক আয়োজিত ডাবল এলইডি কাপ মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজ, স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। আমি নির্বাচিত হলে মাদকের গডফাদারদের বিচারের আওতায় আনবো। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। মাদক নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে। উপজেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. আবুল বাশার এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন এর সার্বিক তত্ত¡াবধানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, সাবেক যুগ্ম আহবায়ক এনায়েত করিম ভূইঁয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মাষ্টার, ভারেল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম লাভলু, সাবেক যুব বিষয়ক সম্পাদক আবুল হাসান ভূইঁয়া, সাবেক জিএস মাহবুবুর রহমান দিদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

  • ব্রাহ্মণপাড়া