দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে -জসিম উদ্দিন জসিম

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা শাখার দলীয় প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহŸায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বুড়িচং-ব্রাহ্মণপাড়া বিএনপি একতাবদ্ধভাবে এগিয়ে চলছি। মনে রাখবেন, ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না। তিনি আরও বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে আমাদের নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানসহ অসংখ্য নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে। যারা নির্যাতিত, তারা মজলুম। আজও বিএনপির প্রতিটি কর্মী মজলুম। অথচ এখন একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। সামনে জাতীয় নির্বাচন, বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে আমাদের দমিয়ে রাখা যাবে না। দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। দলীয় শুদ্ধাচারের বিষয়ে তিনি বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের বিএনপিতে কোনো স্থান হবে না। নেত্রী বেগম খালেদা জিয়া কখনও অন্যায়কে প্রশ্রয় দেননি, ভবিষ্যতেও দেবেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শাহ আলম খোকনের সভাপতিত্বে বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও জেলা কৃষক দলের আহŸায়ক মোস্তফা জামান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির আহŸায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক কবির হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মহসিন কবির সরকার, নজরুল ইসলাম, শাহজাহান সাজু, আনিসুর রহমান রিপন ভ‚ইয়া (চেয়ারম্যান), উপজেলা যুবদলের আহŸায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির আহমেদ, উপজেলা ছাত্রদলের আহŸায়ক দিদারুল আলম ভ‚ইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।