ব্রাহ্মণপাড়ায় শশীদল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ মে) বৃহস্পতিবার বিকাল ৪টায় শশীদল ইউনিয়ন বিএনপির আয়োজনে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু, শশীদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবুল, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মাহবুব আলম, ডাঃ মিজানুর রহমান, মো. নাছির উদ্দিন, তারেক রহমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নেতাকর্মীরা। সভায় আগামী (১১মে রবিবার) শশীদল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়।

  • ব্রাহ্মণপাড়া