বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় করে না -ব্যারিস্টার মামুন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন, “বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে দেশব্যাপী অপপ্রচার চালানো হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া গণমানুষের রাজনৈতিক দল বিএনপি সব সময়ই নির্যাতিত হয়ে এসেছে। গত ১৭ বছরে আওয়ামী সরকারের দমন-নিপীড়নের মধ্যেও বিএনপি মাথা নত করেনি।” তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের শত ষড়যন্ত্র ও জুলুমের মধ্যেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থেকেছে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে দেশ আজ স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। অথচ যারা বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল, তারাই আজ দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। শহীদ জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে নিয়ে চলমান অপপ্রচার সেই ষড়যন্ত্রেরই অংশ।” শুক্রবার (১৭ জুলাই) কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রম শেষে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোকাম ইউনিয়ন বিএনপির নেতা হাজী আলী আজ্জম। সভায় ও জনসংযোগ কালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস মো. মাহাবুবুর রহমান দিদারুল ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জয়নাল হোসেন হাজারী, বিএনপি নেতা কামাল হোসেন, মো. কিরন সুন্সি (শাফি), আবু কাউছার ভূঁইয়া, মো. আকাশ ডাক্তার, মিজানুর রহমান, বাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদুল ইসলাম, প্রবাসী মো. আক্তার হোসেন, মো. জাকির হোসেন, গাজী ইস্রাফিল ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্যারিস্টার মামুন আরও বলেন, “বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় করে না। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি অতীতেও লড়াই করেছে, ভবিষ্যতেও সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, সবাই মিলে অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করি।

  • ব্রাহ্মণপাড়া