ব্রাহ্মণপাড়ায় মরহুম আরিফুল ইসলাম স্মৃতি ডাবল এলইডি টিভিকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মরহুম আরিফুল ইসলাম স্মৃতি স্মরণে ডাবল এলইডি টিভিকাপ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় উত্তর তেঁতাভূমি লোহারপুল সংলগ্ন মাঠে ঝাঁকজমকপূর্ণভাবে এই খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতে মরহুম আরিফুল ইসলাম এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এতে শশীদল ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মাহাবুব আলম। খেলা উদ্বোধন ঘোষণা করেন শশীদল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ সৌরভ সাগর ইউনুছ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল রানা, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান,  শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিব মাহবুব সাদমান। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মাষ্টার, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বিল্লাল মিশরী, সাধারন সম্পাদক মোঃ স্বপন আহম্মেদ, নান্নু মিয়া, বাবুল মিয়া। উদ্বোধনী খেলায় হরিমঙ্গল ক্রিকেট একাদশ ও দক্ষিণ শশীদল ক্রিকেট একাদশের মধ্যকার অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ শশীদল ক্রিকেট একাদশ হরিমঙ্গল ক্রিকেট একাদশকে হারিয়ে বিজয়ী হয়। এসময় হাজার হাজার ক্রিকেটপ্রেমীরা উপস্থিত থেকে খেলাকে প্রাণবন্ত করে তোলে।

  • ব্রাহ্মণপাড়া