কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ওশান হাইস্কুল ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ দাপুটে সাফল্য অর্জন করেছে। দাবা, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতারসহ চারটি ইভেন্টে বিদ্যালয়টির শিক্ষার্থীরা মোট ১০টি পুরস্কার জিতে নিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম ও সভাপতি ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তারসহ অন্যান্য অতিথিরা। জানা গেছে, তিনটি দলীয় ইভেন্টের মধ্যে কাবাডি ও কাবাডি ডিফেন্ডিংয়ে চ্যাম্পিয়ন এবং হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে ওশান হাইস্কুল। দাবা প্রতিযোগিতার চারটি ইভেন্টের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপ ও দুটি রানারআপ এবং সাঁতার প্রতিযোগিতার চারটির মধ্যে দুটি চ্যাম্পিয়নশিপ ও দুটি রানারআপ অর্জন করে বিদ্যালয়টি। এবারও প্রতিষ্ঠানটি গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিবারের মতো তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। এমন কৃতিত্ব ও গৌরব অর্জন প্রসঙ্গে ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, “আমাদের শিক্ষার্থীরা নিষ্ঠা, পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফলেই এ সাফল্য অর্জন করেছে। এই অর্জন ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।