তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ক্রিকেট ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খলা দুটির আয়োজন করা হয়। এছাড়া একইদিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ১০ অভাবের ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন ৭৫ রান ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল ৮২ রান অর্জন করেন। এতে ৭ রানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনকে পরাজিত করে ওশান হাইস্কুল জয় লাভ করতে সক্ষম হন। এছাড়া ভলিবল খেলায় ব্রাহ্মণপাড়া সদর, মহালক্ষিপাড়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন অংশ নেয়। পর্যায়ক্রমে এদের মধ্যে খেলে ২৫-১৯ পয়েন্টে ব্রাহ্মণপাড়া সদরকে পরাজিত করে মহালক্ষিপাড়া জয় লাভ করেন। দিনব্যাপী এসব খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ছামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। সঞ্চালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল করিম এবং উপজেলা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির। এছাড়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম, মহালক্ষিপাড়া শরিফ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন সহ ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এসব খেলার উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদকসহ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখে। তাই শরীর ও মন ভালো রাখতে এরকম টুর্নামেন্টের আয়োজন করবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।