কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ মহালক্ষীপাড়া একতা ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার ২৫ অক্টোবর বিকালে উপজেলার মহালক্ষীপাড়া আইডিয়াল স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মোঃ হাসান ভূইয়া এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী মোঃ জসিম উদ্দিন ৷ একতা ক্লাব কতৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর সেমিফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ আইয়ুব সরকার রুবেল, মোহাম্মদ রাসেল মহালক্ষীপাড়া, শাহজালাল মহালক্ষীপাড়া, জনাব বশির আহাম্মদ (বাসির), ডাক্তার মনির হোসেন মহালক্ষীপাড়া, ডাক্তার নাজমুল হাসান মধ্য মহালক্ষীপাড়া ৷ এসময় বক্তারা বলেন খেলাধুলা হল শরীর স্বাস্থ্য ঠিক রাখার প্রধান মাধ্যম ৷ বর্তমানে যুবসমাজ মাদকের সাথে জরিয়ে পরছে ৷ এক মাত্র খেলাধুলায় পারে মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে৷ তাই আসুন সবাই মিলে যুবসমাজ কে মাদকের থাবা থেকে মুক্ত করতে খেলাধুলায় মনোনিবেশ করি ৷ এসময় মহালক্ষীপাড়া একতা ক্লাবের সদস্য এবং এলাকার খেলা প্রেমীরা উপস্থিত ছিলেন ৷ খেলায় ওহায়েত পুর একাদশ লাড়ুচো একাদশ কে হারিয়ে জয়ী হয় ৷