ব্রাহ্মণপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফোরসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফোরসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে৷ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাহেবাবাদ ডিগ্রী কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়৷ উপজেলা বিএনপির সদস্য হাজী আমানত খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু, সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন ডিলার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সমাজ সেবক মোঃ আলী আজ্জম মেম্বার৷ শহীদ জিয়া স্মৃতি সংসদ সাহেবাবাদ ইউনিয়ন এর আয়োজনে টুর্নামেন্টে সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোঃ সাইদুল ইসলাম হোসেন৷ টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে আছেন মোঃ রহমত উল্লাহ, মোঃ মোহন মিয়া, মোঃ ইকরামুল খান৷ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় আছেন কুমিল্লা জেলা সৌদি আরব বিএনপির সহ-সভাপতি হাজী কাইয়ুম খান৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজ কে মাদক থেকে দুরে রাখতে৷ মাদকের থাবা থেকে দেশ তথা সমাজকে বাচাতে চাইলে খেলাধুলার কোন বিকল্প নেই৷ আজকের যুবসমাজ আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে৷ তাই অবশ্যই প্রতিটি যুবক কে মাদক থেকে দূরে থাকতে হবে৷ তার জন্য দেশের প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে৷ উদ্বোধনী খেলায় অংশ নেয় সাহেবাবাদ আর্দশ পূর্বপাড়া ফুটবল একাদশ বনাম কসবা ইউনাইটেড ফুটবল একাদশ৷

  • ব্রাহ্মণপাড়া