ব্রাহ্মণপাড়ায় আব্দুল আজিজ চেয়ারম্যান স্মৃতি পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ আব্দুল আজিজ চেয়ারম্যান স্মৃতি পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টায় আব্দুল আজিজ চেয়ারম্যান স্মৃতি পরিষদ এর আয়োজনে নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে বিবাহিত ও অবিবাহিত মধ্যকার এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আব্দুল আজিজ চেয়ারম্যান স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল হক সরকার ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, প্রফেসর ফজলুর রহমান, এডভোকেট সাইফুল ইসলাম, মুন্সী আব্দুল কুদ্দুছ, ছাত্রনেতা ওমর সানি। খেলায় বিবাহিত একাদশ অবিবাহিত একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া