ব্রাহ্মণপাড়ায় শহীদ জিয়ার স্মরণে ফ্রিজ-কাপ মিনি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শহীদ জিয়ার স্মরণে ফ্রিজ-কাপ মিনি ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৮ জানুয়ারি) শনিবার বিকাল ৩টায় উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফ্রিজ-কাপ মিনি ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়। খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান (সাজু)। শশীদল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (বাবুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম। খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস.এম নাছির (অনজল), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, গ্রামীনফোন বাংলাদেশ লিমিটেডের জি.এম মোঃ কাইয়ুম সরকার। উদ্বোধনী খেলা নাগাইশ ক্রিকেট একাদশ ও বড়ধুশিয়া ক্রিকেট একাদশের মধ্যেকার অনুষ্ঠিত হয়।

  • ব্রাহ্মণপাড়া