ব্রাহ্মণপাড়া ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: ‎মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় সদর ইউনিয়ন যুব সমাজের উদ্যােগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কল্পবাস পায়েল সামি আদুরী ফুটবল একাদশ ও শশীদল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার এই প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট সমাজসেবক মোঃ জমির হোসেন রেজভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। খেলার উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। খেলায় কল্পবাস পায়েল সামি আদুরী ফুটবল একাদশ শশীদল ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন। পরে সেরা খেলোয়ারদের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া