বুড়িচংয়ে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ নাজমুল খান জয় (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নাজমুল খান জয় কুমিল্লার ইসাপুরা খাঁন বাড়ি এলাকার ফারুক খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর তাকে কারাভোগের জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এ সময় বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

  • বুড়িচং