ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Spread the love

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিষয়ক মহড়া র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা পিআইও কর্মকর্তা মো. কামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, স্টেশন মাস্টার আতাউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও বজ্রপাতের মতো প্রাকৃতিক ও আকস্মিক দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

মহড়া ও আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীসহ উপস্থিত সবার মধ্যে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ জীবনযাপনে প্রস্তুতি গ্রহণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

  • ব্রাহ্মণপাড়া