বুড়িচংয়ে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ও রুফটপ সোলার স্থাপনে সচেতনতামূলক গ্রাহক সমাবেশ
কাজী খোরশেদ আলম, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন বুড়িচং জোনাল অফিসের উদ্যোগে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ও রুফটপ সোলার স্থাপন বিষয়ে সচেতনতামূলক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ নভেম্বর সোমবার সকাল ১১টায় বুড়িচং উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। সমাবেশ পরিচালনা করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন বুড়িচং জোনাল অফিসের ডিজিএম মোঃ দেলোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ালীউল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারওয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল এবং উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ছাদেকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহারের সুবিধা, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় ও গ্রাহকসেবার মানোন্নয়ন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসারে রুফটপ সোলার স্থাপনের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করা হয়।