মাদকের থাবায় যুব সমাজ আজ ধ্বংসের পথে৷ যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন৷
তিনি আরো বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুন প্রজন্মের ভূমিকা সবচেয়ে বেশি৷ আজকের যুবসমাজ আগামীর রাষ্ট্র পরিচালনা এগিয়ে আসবে৷ তাই তাদেরকে সকল প্রকার অপরাধ, সমাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সজাগ থাকতে হবে৷ খেলাধুলার পরিবেশ তৈরি করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে৷ ইতিমধ্যে সারাদেশে প্রতিটি উপজেলা এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একটি করে মিনি স্টেডিয়ামে করার ঘোষনা করেছে৷ অচিরেই এর বাস্তবায়ন করা হবে৷ আমাদের সন্তানদের খেলাধুলা জন্য সব কিছু করব ইনশাআল্লাহ৷ তবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স৷ তাই আসুন সবাই মিলে মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে খেলাধুলার প্রতি গুরুত্ব বাড়াই৷
গত মঙ্গলবার ৩ নভেম্বর বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বাসুদেব ফুটবল মাঠে রুমু স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি জসিম উদ্দিন এসব কথা বলেন৷ হাজী জসিম উদ্দিন এমপি’র সহধর্মিণী মরহুমা রুমু স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক গোলাম কিবরিয়া অপু৷ ফুটবল প্রেমি মোঃ আরিফুল ইসলাম এর আয়োজনে রুমু স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আবু ইউসুফ পাখি, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউছার সবুজ, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম, সাধারন সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু, শশীদল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, মোঃ মামুনুর রশীদ মাস্টার৷ ফাইনাল খেলায় হরিমঙ্গল সুমন মেম্বার স্পোটিং ক্লাব ৪-০ গোলে কালিকাপুর ফুটবল একাদশ কে পরাজিত করে হোন্ডা কাপ ফুটবল টু্র্নামেন্টের চ্যাম্পিয়ন হয়৷ খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি হোন্ডা তুলে দেন অতিথি বৃন্দ৷