কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
সূচনা বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, ব্রাহ্মণপাড়া মধ্য বাজার কমিটির সভাপতি মোজ্জামেল হক দুলাল, পশ্চিম বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকার, দুলালপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মেম্বার।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান, স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উম্মে তামিমা মুন্নি, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সবুজ, উপজেলা শিবির নেতা ওমর সানি, উপজেলা ভোক্তা অধিকার কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনী ভূইয়া প্রমূখসহ উপস্থিত ছিলেন।