ব্যাতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মতিন খসরু এমপি’র ২য় মৃত্যু বার্ষিকী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

শুক্রবার সকালে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবুল মতিন এমপি’র ২য় মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। আবদুল মতিন খসরু’র রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে তার নির্বাচনী এলাকায় তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার পিএস আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের গভর্নিং বডি ও বপেক্স এর প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগী সমাজসেবক মাহবুব হোসেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। শুক্রবার সকাল সারে ১০টায় প্রয়াত নেতা আবদুল মতিন খসরু এমপি মহোদয়ের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ব্রাহ্মণপাড়ার আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ ভবন অডিটরিয়ামে ‘আব্দুল মতিন খসরু এডুকেশনাল ইনস্টিটিউট’ কলেজ শাখা কর্তৃক বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় “শিক্ষা ও সামাজিকতায় আবদুল মতিন খসরু’র অবদান” শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি ছিলেন – শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী, প্রতিষ্ঠাতা ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ, ভার্চুয়ালে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান, আলোচক ছিলেন সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম,
বিশেষ অতিথি ছিলেন মোঃ মফিজুল ইসলাম, অধ্যক্ষ কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারী ডিগ্রী কলেজ, মোঃ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজ,
এড. আবু ইব্রাহিম, সভাপতি মকিমপুর আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয় রুখসানা আক্তার, প্রধান শিক্ষক উত্তর নাগাইশ আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়,
সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু সম্পাদক ও প্রকাশক দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ। উপস্থিত ছিলেন কলেজের দাতা সদস্য শফিকুর রহমান জিকু, সিরাজুল আজম ভুইয়া, আবদুল কাদের ভুইয়া, বিল্লাল হোসেন, আবদুল খালেক মাষ্টার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়নাল আবেদীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ।
মহতি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব হোসেন প্রতিষ্ঠাতা ও সভাপতি আছাদনগর আবদুল মতিন খসরু কলেজ ও জামে মসজিদ।
দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা কাজী শফিউল্লাহ। সবশেষে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় শিক্ষা ও সামাজিকতায় আবদুল মতিন খসরু’র অবদান বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া