“উন্ন্রডন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ ¯েøাগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুর্নীতি বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার সকালে এ র্যালী ও সভা অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম সুজন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক আওলাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন- এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্থবহ করতে দূর্নীতিমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই। শিক্ষার্থীদের পরিবার থেকে সর্ব প্রথম নৈতিক ও দূর্নীতিমুক্ত শিক্ষা গ্রহন করতে হবে। যে কোন ভাবে সুবিধা পাওয়ার মানসিকতা পরিহার করতে হবে। মানুষ হিসেবে নিজেকে শ্রেষ্ঠ করে গড়ে তুলতে হবে। ডিজিটালাইজেসনের কারণে কোন কোন ক্ষেত্রে দূর্নীতি কমেছে। এখন ঘরে বসে বিনা পয়সায় সেবা পাওয়া যায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে নারী পুরুষ একত্রে কাজ করতে হবে। দূর্নীতিমুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ। সভায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ নুরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।