“নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ৯ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু,উপজেলা ইউআরসি কর্মকর্তা মোস্তফা কামাল, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমানসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে অর্থনৈতিক ক্ষেত্রে মোসাঃ ঝর্ণা আক্তার, শিক্ষা ক্ষেত্রে মাহফুজা আক্তার, সফল জননীর ক্ষেত্রে ফাতেমা হক, নির্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুর ক্ষেত্রে ফামেতা বেগম ও সমাজ উন্নয়নের ক্ষেত্রে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ জয়িতাদের ক্রেস্ট, সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।