ব্রাহ্মণপাড়া থানায় অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে থানা প্রাঙ্গনে বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এই অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। পুলিশকে মহড়ায় অগ্নিনির্বাপক কলাকৌশল সম্পর্কে ধারণা প্রদান করেন বুড়িচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্য্যালয়। এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম, এসআই শফিক উল্লাহ, এসআই শিশির ঘোষ, এসআই মোহাম্মদ সৌরভ হোসেনসহ ফায়ার সার্ভিসের সদস্যরা।

  • ব্রাহ্মণপাড়া