বুড়িচং মডেল একাডেমীর নতুন ওয়েবসাইটের শুভ উদ্বোধন

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ঘটিকায় বুড়িচং মডেল একাডেমীর নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে িি.িনসধ.বফঁ.নফ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ কবির হোসাইন নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ফয়েজ আহাম্মদ, মোঃ মনিরুল ইসলাম, দীপক চন্দ্র কর্মকার, সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, মোঃ যোবায়ের হোসাইন। প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন বলেন, নতুন এই ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্য, ফলাফল, নোটিশ, শিক্ষার্থী তথ্য, ভর্তি তথ্য, শিক্ষক-কর্মচারী তথ্য ইত্যাদি সন্নিবেশিত করা হয়েছে। যে কেউ চাইলে খুব সহজেই সেগুলো জানতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অংশ হিসেবে এই ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

  • বুড়িচং