কৃষির উন্নয়নের জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে—- যুগ্মসচিব এনামুল হক

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছেন৷ সেই সাথে কৃষির আধুনিকায়নের জন্য প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে৷ বর্তমান বাংলাদেশের কৃষি ব্যবস্থার উন্নয়নের জন্য উন্নত রাষ্ট্রের ন্যায় কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি চলমান রয়েছে৷ তারই ধারাবাহিকতায় আজ আমরা বি-স্ট্রং প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণের শুভ উদ্বোধন করছি৷

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষকের মাঝে বিনামূল্যে কৃষির আধুনিক যন্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ( সম্প্রসারণ-১) মোহাম্মদ এনামুল হক এসব কথা বলেন৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব (সম্প্রসারণ-৩) কৃষি মন্ত্রণালয় ড. মোঃ হারুনুর রশীদ, প্রকল্প পরিচালক, বি-স্ট্রং প্রকল্প ইয়াসমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মুন্নী ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন, এবং বি-স্ট্রং প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. নাসির উদ্দিন।

এসময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

  • ব্রাহ্মণপাড়া