বুড়িচং সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্যান্ত জাঁকজমকপূর্ণ ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহাম্মদ।
স্বগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার উম্মে সালমা। কালী নারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক অমর কৃষ্ণ পাল, পরিচালনা কমিটির সাবেক সদস্য আবদুল হালিম খান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, এরশাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাছিম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান,গোবিন্দ সূত্রধর, নমিতা রানী সরকার,শিবপদ আর্চ্যায, পাপিয়া পাল, নাছিমা আক্তার, শারমিন আক্তার, রাশিদা আক্তার, কেফায়েত উল্লাহ, আবদুল মান্নান,সকল ছাত্রী ও অভিভাবক।