“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। শুরুতে দিবসে উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন।
এছাড়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলের চারা রোপণ করেন ও এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদা জাহান। বৃক্ষরোপন শেষে অতিথিরা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল করিম।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয়কারী মো. রমজান আলী ও আনসার ও ভিডিপি রিমা আক্তার।