কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার(২৬ জানুয়ারি) দিনব্যাপী স্কুল মাঠে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক টেকনিক্যাল অফিসার হাজী মো: আব্দুল বারীকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ। বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো: শেখ রাসেল পিপিএম। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ডা: মো: শেখ ছাদেক। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ আলম, আলহাজ্ব আবুল কাশেম, ছাদেকুর রহমান, মো: জালাল উদ্দীন, মো: মোস্তফা কামাল, এমদাদুল হক মাষ্টার, মো: আনোয়ার হোসেন মাষ্টার, জাকির হোসেন, ফিরোজ আলম, কবির হোসেন, ছাদেকুর রহমান সরকার, সাংবাদিক ফারুক আহাম্মদ, সাংবাদিক গাজী রুবেল, মো: সবুজ আহমেদ, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, নরুল আলম রিপন, মো: এরশাদ হোসেনসহ জনপ্রতিনিধি, কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক/ শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।