ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগ নেতা আমিন মিয়ার ড্রেজারে অতিষ্ঠ এলাকাবাসী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদলে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মো. আমিন মিয়া ড্রেজার মেশিন দিয়ে অবাধে মাটি কাটার ফলে ভেঙে পড়ছে কৃষকের ফসলি জমি। এই বিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার এর নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের মৃত মজি ফকিরের ছেলে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মো. আমিন মিয়া দীর্ঘদিন যাবৎ দক্ষিণ শশীদল এলাকায় কৃষি জমিতে অবৈধ খননযন্ত্র (ড্রেজার) মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবৎ মাটি কেটে বিক্রি করছেন। এর ফলে আশেপাশের কৃষি জমি ও বাড়িঘর ভেঙে পড়েছে। অভিযোগকারী ও ক্ষতিগ্রস্থ কৃষক দক্ষিণ শশীদল গ্রামের মৃত নুরু মিয়ার স্ত্রী মোসাঃ হাসনা বেগম, মৃত মোঃ খান পাঠান এর ছেলে মো. ওহেদ খান পাঠান ও মোতালেব খান, রুসমত আলীর ছেলে মো. শফিক মিয়া বলেন, স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা মো. আমিন মিয়া দীর্ঘদিন যাবৎ আমাদের জমির পাশ থেকে অবৈধ খনন যন্ত্র (ড্রেজার) মেশিন দিয়ে মাটি কাটতেছে যার কারনে আমাদের জমিতে ফসল করতে পারছি না। সে তার প্রভাব খাটিয়ে আমাদের সকলকে হুমকি-ধমকি দিচ্ছে এবং এলাকাতে সে আরো অনেকের ক্ষতি করতেছে। আমরা তাকে ড্রেজার মেশিন বন্ধ করার কথা বললে, সে আমাদেরকে মারতে আসে এবং মারার হুমকি দেয়। বর্তমানে আমরা সকলে নিরুপায়, কোনো জায়গায় সঠিক বিচার পাচ্ছি না। এই বিষয়ে আমাদের এলাকার ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার এবং গ্রামের গন্যমান্য ব্যাক্তিদের অবগত করলেও তারা কেউ এর সমাধান করতে পারে না। এতে আমাদের চারদিকের ফসলি জমি ভেঙে ব্যাপক ক্ষতি হচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, মাটি কাটার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সহকারী কমিশনার ভূমিকে এই বিষয়ে ব্যাবস্থা নিতে বলা দেওয়া হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া