কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস গ্রামে সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় তাজুল ইসলামের বাড়ী। শনিবার দুপুরে শশীদল হাজী জালাল উদ্দীন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তের বাড়ীতে উপস্থিত হয়ে তাদের নগদ অর্থ প্রদান করেন এবং প্রতিশ্রæতি দেন তাদের পাশে থেকে সার্বক্ষণিক সার্বিক সহযোগী করে যাবেন। এসময় উপস্থিত ছিলেন হাজী জালাল উদ্দিন ও ওনার মেজো ছেলে ফ্রান্স প্রবাসী রাজু আলী। আরো উপস্থিত ছিলেন সমাজসেবক অন্জন সরকার, স্থানীয় বতর্মান মেম্বার তাজুল ইসলাম তজু, সমাজসেবক মেন্টু সরকার, শশীদল ভিলেজ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সমাজসেবক শফিক আহম্মেদ, সমাজ সেবক মোখলেসুর রহমান, খাজা কর্নধার শরীফুর রহমান, ফারুক আহম্মেদ, সমাজসেবক আতিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার তাজুল ইসলামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।