ব্রাহ্মণপাড়ায় ডিকেআইবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিকেআইবি দিবস পালিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৩ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিকেআইবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সাফল্য কামনা করে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে ডিকেআইবি, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল— উপসহকারী কৃষি অফিসার ‘পদনাম’ অর্জনে বেগম খালেদা জিয়ার অবদান। ডিকেআইবি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তফাজ্জল হোসেন বলেন, দেশের কৃষি উন্নয়ন ও কৃষকদের সেবায় উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ডিকেআইবি দীর্ঘদিন ধরে কাজ করছে। সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি ডিকেআইবির সব কার্যক্রমের সফলতা কামনা করেন।

যুগ্ম সাধারণ সম্পাদক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শামিমুল ইসলাম ভূইয়া বলেন, কৃষির আধুনিক প্রযুক্তি ও সরকারি সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের অবদান অনস্বীকার্য। সংগঠনের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ডিকেআইবি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ডিকেআইবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডিকেআইবি দিবস উপলক্ষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া