গতকাল ২৬ অক্টোবর শনিবার সকাল ১০টায় বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির এক আলোচনা সভা সোসাইটির সভাপতি প্রভাষক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের পরিচালনায় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন,সিনিয়ার সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম,সহ-সভাপতি মোঃ রেজাউল করিম শাকিল,যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া খান সৌরভ,সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রিপন প্রমুখ।