ব্রাহ্মণপাড়ায় ১৭ পূজামণ্ডপে বিএনপির অনুদান প্রদান

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান ও উপহার দিয়েছেন উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিমের পক্ষ থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৮টি ইউনিয়নের ১৭টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তারা পূজারিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া জসিম উদ্দিন জসিমের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ কমিটির হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন নেতৃবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সর্বত্র উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ কমিটির সদস্যরা বিএনপি নেতার এ উদ্যোগকে স্বাগত জানান এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিমের পক্ষ থেকে আমরা আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। তারুণ্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন যাতে আমরা সব ধর্ম-বর্ণের মানুষের খোঁজখবর রাখি, তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়াই এবং বিশেষ করে দুর্গাপূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব পালন করতে পারে- সে বিষয়ে সজাগ থাকি।
তারা আরও বলেন, ‘বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। জসিম উদ্দিন জসিম উদ্দিন সাহেব ব্যক্তিগতভাবেও সবসময় আপনাদের সুখ-দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করেছে, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে। বিএনপির দরজা আপনাদের জন্য সবসময় খোলা।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, শাহজাহান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া