কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের ছবির পুকুরপাড়ে অবস্থিত ফোরকানিয়া মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বরুইয়াপাড়া জামে মসজিদে মোঃ শাহ জালাল খাঁন এর উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার ১০ জন ছাত্র কোরআন সবক সম্পন্ন করেছে, তাদের হাতে সম্মাননা হিসেবে ১০টি কোরআন শরীফ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত এলাকাবাসী শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে তাদের মনোবল বৃদ্ধি করেন।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করা আমাদের সবার দায়িত্ব। কোরআন শিক্ষা গ্রহণ করলে মানুষ নৈতিক ও আদর্শবান হয়ে সমাজকে আলোকিত করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে সাবেক মেম্বার হাজী জয়নাল আবেদী, ফজলুল হক ফুল মিয়া, মোঃ শাহ আলী খান, মোঃ আলেক খান, মোঃ আলমগীর হোসেন খান, বরুইয়াপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল কাদের খান, মোয়াজ্জেম মোঃ সেলিম খান, মোঃ মাজহারুল ইসলাম, গ্রাম পুলিশ মোঃ মোখলেছুর রহমান, মোঃ আব্দুল সালাম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।