কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, মহাপরিচালকের নির্দেশনা—বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক—বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় সোমবার (৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিজিবির টহলদল বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ি জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা।
জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।