ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ২

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার ( ৬ মার্চ ) বিকেল সোয়া ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা।
আহতরা হলেন, উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকার বাসিন্দা মুলফত আলীর ছেলে হাসান ( ১৮ ) ও একই এলাকার অনিক আহমেদের ছেলে দ্বীন ইসলাম ( ৬ )।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকার একটি চা-দোকানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় শিশু দ্বীন ইসলাম ও হাসান এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

  • ব্রাহ্মণপাড়া