জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের দোয়া

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা এটিএম আজহারুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামীলীগের কারাগার থেকে মুক্ত হওয়ায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। (২৮ মে) বুধবার বাদ আসর উপজেলার চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে চান্দলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক, মো. আরব খানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে মাওলানা এটিএম আজহারুল ইসলাম এর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

  • ব্রাহ্মণপাড়া