ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

ব্রাহ্মণপাড়াে পুকুরে ডুবে মো. সৌরভ হোসেন (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া দক্ষিণ পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সৌরভ ওই গ্রামের দিনমজুর মো. শাওন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল সৌরভ। একপর্যায়ে সবার অগোচরে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনেরা দ্রুত উদ্ধার করেন।
পরে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণপাড়া সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই দিন সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সৌরভকে দাফন করা হয়।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

  • ব্রাহ্মণপাড়া