বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর আল জামিয়া আস সালাফিয়া মাদ্রাসার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী গতকাল ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম (চায়না আলীম) এবং প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ইসরাফিল আলম, জগতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ আলম। প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ আলম বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার গুণগতমান বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যেন অত্র প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা লেখাপড়া করে সফলতা অর্জন করতে পারে। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল বলেন, সু শিক্ষাই জাতির মেরুদন্ড, আমি আশা করি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে অত্র প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করবে।