ব্রাহ্মণপাড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদলের প্রস্তুতি সভা

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে ” তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুুতি সভা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার বিকালে উপজেলার গ্রাম বাংলা রির্সোটে উপজেলা যুবদলের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান এর সভাপতিত্বে, যুবদলের সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন এর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা যুবদলের আহবায়ক হাজী আনোয়ারুল হক৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফরিদ উদ্দিন শিবলু, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ আমির হোসেন, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মোঃশাহজাহান সাজু, জেলা যুবদলের যুগ্মআহবায়ক এনামুল হক সবুজ, যুগ্মআহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্মআহবায়ক এড.আবদুল্লাহ আল মামুন, যুগ্মআহবায়ক এড. মাহাবুবুর রহমান, যুগ্মআহবায়ক এড.সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ তুহিন, সদস্য এড. শাহীন আলম, তৌফিক হোসেন,সাব্বির হোসেন৷ এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্মআহবায়ক মোঃ জমির হোসেন, মোঃ নাজমুল হাসান, মোঃ আবুল কালাম,শাহ জালাল সরকার, গাজী বশিরুল হক, সাইদুর রহমান, মাসুদ আলম, যুবদল নেতা ইঞ্জিঃ জহির উদ্দিনসহ যুবদলের যুগ্মআহবায়ক, সদস্য, আট ইউনিয়ন যুবদলের আহবায়ক, সদস্য সচিব, এবং যুবদলের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ৷ এসময় কুমিল্লা দঃ জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন আগামী ১০ মে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ যুব সমাবেশ অনুষ্ঠিত হবে৷ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে ঐতিহাসিক চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানের ইতিহাস সৃষ্টি কারি সমাবেশ৷ মনে রাখবেন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের এ সমাবেশ হবে আগামীর বাংলাদেশ পরিচালনার রুডম্যাপ৷ তাই আসুন সবাই মিলে ঐতিহাসিক চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফর করি৷

  • ব্রাহ্মণপাড়া