ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি উদযাপিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদা জাহান এবং সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. সোহেল রানা, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ।

  • ব্রাহ্মণপাড়া