ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবকের কারাদণ্ড

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২১ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. সুমন (২৪) নামের এক যুবক কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা কার্যকরের জন্য পরে তাকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্ত মো. সুমন হুরারপাড় গ্রামের মৃত ছোটন মিয়ার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

  • ব্রাহ্মণপাড়া