ব্রাহ্মণপাড়ার অলুয়া দক্ষিণ পাড়া মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

লেখক: মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া দক্ষিণপাড়া মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে ৫ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় মালাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে বৃক্ষরোপণ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মামুন মালাপাড়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো: মোসলে উদ্দিন দারোগা, সিনিয়ার সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সাংবাদিক সাইফুল ইসলাম ভুইয়া প্রতিষ্ঠাতা সভাপতি বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠন। উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: টিটু পরিচালক, মোঃ জয়নাল আবদিন প্রতিষ্ঠাতা সদস্য, মোঃ আবুল কালাম প্রতিষ্ঠাতা সদস্য, মোঃ মাহফুজ ক্রীড়া সম্পাদক, মোঃ রাশেদুলসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাতা মো: নুরুল ইসলাম বলেন, আমরা এই বছর সংগঠনের পক্ষ থেকে সহস্রাধিক বিভিন্ন রকমের আম, কাঁঠাল, পেয়ারা, সুপারি, ইত্যাদি প্রজাতির চারা মালাপাড়া ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ডে রোপন করা এবং বিতরণ করা হয়েছে। সহকারী পরিচালক মো: মহসিন সাংবাদিকদের বলেন, আমাদের এই সংগঠন টা হলো একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা, দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করা। রমজান মাসে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করাসহ বিভিন্ন সামাজিক কাজ করা। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যেন সংগঠনের পক্ষ থেকে সব সময় অসহায় মানুষের সহযোগিতা করতে পারি।

  • ব্রাহ্মণপাড়া