ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, সার্চ ওয়ারেন্টে ১ জন ভিকটিম উদ্ধার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামি ও মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নাছির উদ্দিন অভিযান পরিচালনা করে সিআর পরোয়ানাভুক্ত আসামি বলাখাল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মাইন উদ্দিন কে গ্রেপ্তার করেন।
একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আল-আমিন, এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এবং মোবাইল কোর্টের মাধ্যমে নাদিম মিয়া (২২), মো. ইকবাল হোসেন (২৯) ও মো. বাচ্চু মিয়া (৪৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্টে নাদিম মিয়া ও ইকবাল হোসেনকে মাদক সেবনের অপরাধে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জনপ্রতি ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাচ্চু মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিন ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে ছোটধুশিয়া গ্রামের মোসা. জোনাকি আক্তার (২০)-কে উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে এবং উদ্ধারকৃত ভিকটিমকে আদালতের মাধ্যমে পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া