ঈদুল আজহা সামনে রেখে ব্রাহ্মণপাড়ায় এতিমখানায় ২০ টন লবণ বিতরণ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১২ minutes ago

Spread the love

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব লবণ প্রতিষ্ঠান প্রধানদের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, কুরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে লবণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতিমখানাগুলো যেন চামড়া সংরক্ষণ করে তা বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণের আহ্বান জানান।

  • ব্রাহ্মণপাড়া