বুড়িচংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদেরকে জসিম উদ্দিনের আর্থিক সহায়তা প্রদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর উত্তরপাড়া (বড় বাড়িতে) গত শুক্রবার ১০ অক্টোবর ভোরে আগুন লেগে ৪ বসতঘর ছাঁই হয়ে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা—৫ নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৮ বান টিন, নগদ অর্থ এবং ডেকোরেশনের মালিককে ২০ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি (সাংগঠনিক—২), উপজেলা বিএনপির সদস্য শরীফুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু জাহের শিপু,মোঃ মানিক, ইউনিয়ন বিএনপির নেতা ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভঁুইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন, কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, আবু মুসা, আনিছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহি উদ্দিন, উপজেলা ছাত্র দলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামাল হোসেন শিকদার, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, ইউনিয়ন তাতী দলের সদস্য সচিব আমানউল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, সাধারন সম্পাদক অদুদ মিয়া, সিনিয়র সহ—সভাপতি শুকুর মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক শিশুসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • বুড়িচং