বুড়িচংয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদপূর্ণ সম্পত্তি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশ, প্রশাসন ও আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন বাদী নওশের আহাম্মদের ছেলে সালাম তার ভুক্তভুগী পরিবার। সালাম বলেন, আদালতের ১৫৪ ধারা জারি ও নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেটি আমলে না নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে খাড়াতাইয়া গ্রামের আ. রশিদের ছেলে আপেল, মো. তারেক, মো. আরিফ, মৃত দিলু মিয়ার ছেলে আ. রশিদ, সামছুল হকের মেয়ে রেহানা বেগম রাতের আধারে জোর করে ঘর নির্মানের কাজ করছে। আদালতের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গ্রামের আ. রশিদের ছেলে মো. আপেল, মো. তারেক, মো. আরিফ, মৃত দিলু মিয়ার ছেলে আ. রশিদ, সামছুল হকের মেয়ে রেহানা বেগম জোর পূর্বক নওশের আহমেদের পৈত্রিক সম্পত্তি দখলের লক্ষে নালিশী ভূমিতে ইট, বালি, সিমেন্ট এনে ঘর উত্তোলনের জন্য স্তুপ করে রেখেছে। এতে বাঁধা দিলে নওশের আহমেদকে ভয়ভীতি প্রদর্শনসহ নালিশি ভূমি থেকে বেদখল করার হুমকিধামকি দেয়। নওশের আহাম্মদ ও তার পরিবার তাদের ভয়ে ওই নালিশী ভূমিতে চলাফেরা করতে পারছে না। ঘটনার দিন অভিযুক্ত ব্যক্তিরা সহ অজ্ঞাতনামা সন্ত্রাসী প্রকৃতির আরও লোকজন নিয়ে অন্যায় ও অবৈধভাবে নালিশী ভূমি দখল নিবে বলে প্রকাশ্যে হুমকি দিয়ে আসচ্ছে। মামলার তফসিল চৌহুদ্দি বুড়িচং উপজেলার খাড়াতাইয়া মৌজার হাল জে.এল নং-৮৮, বি.এস-২২৩ নং খতিয়ানভুক্ত। এর সাবেক দাগ ১৫০, হাল ১২৩ দাগে ০৩ শতক আন্দরে ১/৩ অংশে ০১ শতক বসত বাড়ি ভূমি, সাবেক দাগ ১৪১ হালে ১১৪ দাগে ০১ শতক আন্দরে ১/৩ অংশে ৩৩ সেন্ট বসত ভিটা ভূমি। উভয় দাগে ১ শতক ৩৩ সেন্ট ভূমি, যার উত্তরে-বারেক, দক্ষিণে-চলাচলের রাস্তা, পূর্বে- তাজুল ইসলাম, পশ্চিমে-ঈসমাইল অত্র চৌহদ্দির মধ্যে নালিশী ভূমি অবস্থিত। আদালত পিআর মামলা নং-৮৪৫/২৪ ফৌ: কা: বি: ১৫৪ ধারা মোতাবেক দুই পক্ষকে আগামী ১৯/১১/২০২৪ স্ব স্ব কাগজপত্র সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া নোটিশ অমান্য করা ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে দু’পক্ষকে নির্দেশ প্রদান করা হয়। তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, এবিষয়ে আদালত থেকে যে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে তা আজ থেকে ১৫ দিন আগে আদালতে দাখিল করা হয়েছে। প্রতিবেদন দাখিলের পর তদন্তকারী কর্মকর্তার কাছে আর কিছু থাকে না। এ বিষয়ে আগামী ১৯ নভেম্বর আদালতে শুনানি আছে। ওই তারিখে আদালতে প্রতিবেদন সাবমিট করলে আদালতের আদেশ অমান্য ও আইন ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেবে।

  • বুড়িচং