কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শীতার্তদের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারী) বিকাল ৩টায় ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দলীয় কার্য্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন কাজী মাওলানা মোঃ আব্দুল হান্নান। এতে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান ভূইঁয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। এসময় মাওলানা আমানত উল্লাহ মজুমদার, হাফেজ মো. মনির হোসেন, মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, মাওলানা রফিকুল ইসলাম শাহীনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।