“ব্রাহ্মণপাড়ায় হাজী জালাল উদ্দিন ফাউন্ডেশন এর মহৎ উদ্যোগ ” “অসহায় তিনটি পরিবারকে অটোরিকশা দিয়ে স্বাবলম্বী “

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের হাজী জালাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে তিনটি অসহায় পরিবারের প্রধানকে ব্যাটারি চালিত অটোরিকশা অনুদান হিসাবে প্রদান করা হয়েছে। উপজেলার শশীদল গ্রামের দুইজন এবং আনন্দপুর গ্রামের একজন বেকার ও অসহায় ব্যক্তিকে (নাম প্রকাশে অনিচ্ছুক) ৯ মার্চ সোমবার সকালে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অটোরিকশা বুঝিয়ে দেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন। ব্যাটারি চালিত নতুন এ তিনটি অটোরিকশার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অটোরিকশা প্রদানের সময় উপস্থিত ছিলেন শশীদল জামে মসজিদের সভাপতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার বড় ভাই আলহাজ্ব মোঃ ফরিদ আহাম্মদ, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শাহ আলম ও আলহাজ্ব সাদেক মেম্বার, মোঃ আবু জাহের, মোহাম্মদ পেরা মিয়া ও মোঃ মোহন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ। উপস্থিত সকল ব্যক্তিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন সাহেবের ভূয়ষি প্রশংসা করেন। তারা তিনটি অসহায় পরিবারকে আর্থিকভাবে সচ্ছলতার সহিত জীবন যাপন করে দেয়ার ব্যবস্থা করে দেওয়ায় মহান রাব্বুল আল আমিনের নিকট দোয়া ও জালাল উদ্দিন সাহেবের পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন।

  • ব্রাহ্মণপাড়া